ঢাকায় ডেলিভারি ৳৮০ · সারা দেশে ৳১২০ · ক্যাশ অন ডেলিভারি · সাইজ এক্সচেঞ্জ সুবিধা

Fabric Care Guide — পোশাকের যত্ন

১২/১১/২০২৬ · IRADAH BD

Fabric Care Guide — পোশাকের যত্ন

সঠিকভাবে ধুলে ও রাখলে প্রিয় পাঞ্জাবি-জুব্বা বহুদিন নতুনের মতো থাকে।

  • কটন ও লিনেন: ঠান্ডা পানিতে উল্টো করে ধুয়ে ছায়ায় শুকান। আধা ভেজা অবস্থায় আয়রন করলে ভাঁজ সহজে যায়।
  • এমব্রয়ডারি করা পোশাক: হাতে আলতো করে ধুন, ব্রাশ ব্যবহার করবেন না। এমব্রয়ডারির উপর সরাসরি আয়রন নয় — উল্টো দিক থেকে করুন।
  • সিল্ক ও কাতান: ড্রাই ওয়াশ সবচেয়ে নিরাপদ।
  • গাঢ় রং: প্রথম কয়েকবার আলাদা করে ধোবেন।
  • আতর: সরাসরি কাপড়ে না লাগিয়ে কব্জি বা গলায় লাগান — হালকা রঙের কাপড়ে দাগ পড়তে পারে।
  • শীতের শাল ও কোটি: মৌসুম শেষে ভালো করে রোদে শুকিয়ে কাপড়ের ব্যাগে রাখুন।
শেয়ার করুন:

জনপ্রিয় পণ্য

সব দেখুন